নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে আ'লীগ ও যুবলীগের ৩ নেতা জামিনে মুক্ত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৫, ১১ মার্চ ২০২৬

বন্দরে আ'লীগ ও যুবলীগের ৩ নেতা জামিনে মুক্ত

দীর্ঘ ৪ মাস ১৫ দিন কারাভোগের পর অবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় জামিনে মুক্তি পেয়েছে বন্দরে আওয়ামীলীগ ও যুবলীগের ৩ নেতা । জামিনপ্রাপ্ত নেতারা হলেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকার মৃত জলিল মেম্বার ছেলে বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল্লাহ বাবু (৬২) ও বন্দর থানার নবীগঞ্জ কদম রসুল এলাকার বাসিন্দা ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সুজু (৫২) ও বন্দর থানার সোনাকান্দা এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে যুবলীগ নেতা সুমন (৪৫)। উল্লেখিত নেতাদের মুক্তিতে ভুক্তভোগী পরিবারের সদস্যরা স্বস্থির নিঃশ্বাস ফেলছে।

বুধবার (১১ মার্চ) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ দিন কারাভোগের পর তারা জামিনে মুক্তিপান।

উল্লেখ্য, ২০২৪ ইং সালে ৫ আগস্ট বন্দর থানার দায়েরকৃত বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় উল্লেখিত নেতারা গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাবন্দী থাকে ।