নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৭ মার্চ ২০২৬

নোয়াগাঁও জামে মসজিদের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩০, ২৭ মার্চ ২০২৬

নোয়াগাঁও জামে মসজিদের নতুন কমিটি গঠন

ঐতিহ্যবাহী নোয়াগাঁও জামে মসজিদের পরিচালনা ও উন্নয়নের ধারা গতিশীল রাখার লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

 

শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজ শেষে মসজিদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।

 

নবনির্বাচিত কমিটিতে শরীফ হোসেন সবুজ কে সভাপতি এবং মজিবর রহমানকে সাধারণ সম্পাদক এবং হাসেম মিঁয়া কে কোষাধাক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে।

 

উপস্থিত মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেছেন যে, এই নতুন কমিটির নেতৃত্বে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন এবং ধর্মীয় কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালিত হবে। কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দ মসজিদের পবিত্রতা রক্ষা ও সেবায় সকলের সহযোগিতা কামনা করেছেন।

সম্পর্কিত বিষয়: