নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে মাদক আইনে তিনজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:৩০, ১৬ জুলাই ২০২৬

রূপগঞ্জে মাদক আইনে তিনজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন কাঞ্চন খাঁপাড়া এলাকার মো. মাসুদ রানা (৩০), জাঙ্গীর মধ্যপাড়া এলাকার মো. রাহিম (২৫) এবং তারাবো পৌরসভার মোগরাকুল এলাকার মো. আব্দুল গাফফার (৩৯)।

 

ভ্রাম্যমাণ আদালত মো. মাসুদ রানাকে ছয় মাস, মো. রাহিমকে এক বছর এবং মো. আব্দুল গাফফারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

 

রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, মাদক, সন্ত্রাস, অপরাধ এবং জনশৃঙ্খলা পরিপন্থী সব ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।