নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৫ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৪, ২৩ জুলাই ২০২৬

বন্দরে  আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা

বন্দরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি বিক্রি করার অপরাধে আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালত

বন্দর উপজেলার বুরুন্দীস্থ উল্লেখিত প্রতিষ্ঠানকে ওই টাকা জরিমানা করেন।

 

জানা গেছে, উপজেলার নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম দুপুরে বুরুন্দী আসলাম বিরিয়ানি হাউজে অভিযান চালায়। অভিযান চলাকালে রান্না ঘরে গরু জবাইসহ অপরিস্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি বিক্রি অপরাধে আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করে।

 

প্রত্যেক্ষদৃশিরা জানিয়েছে, আসলাম বিরিয়ানি হাউজের অসাধু ব্যবসায়ী আসলাম দীর্ঘ দিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি রান্না করে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ জনগনের কাছে অবাধে বিক্রি করে আসছিল। এ ঘটনায় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম বুরুন্দী আসলাম বিরিয়ানি হাউজে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করে।

সম্পর্কিত বিষয়: