নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ আগস্ট ২০২৬

মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০০:৩৯, ১ আগস্ট ২০২৬

মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে মাসদাইরের শেরে বাংলা রোডে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে এলাকার সাধারণ মানুষকে বিনামূল্যে চোখের বিভিন্ন রোগের পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন। কর্মসূচিতে মোট ১২০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় ছানিজনিত সমস্যায় আক্রান্ত ২০ জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। সংস্থার পক্ষ থেকে নির্বাচিত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।

আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচি সফল করতে সহযোগিতা করা চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: