নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে আটক ১১ মাদকসেবীকে সামারি ট্রায়ালের মাধ্যমে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (২৫ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১১ জন মাদকসেবীকে আটক করা হয়।
পরে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারী সামারি ট্রায়ালের মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মোঃ আব্দুল কাদের হোসেন ওরফে ফালান (৪০), মোঃ আনোয়ার হোসেন কুট্টি (৪০), জামাল (২৮), উৎস (১৯), অনন্ত রায় (১৯), মোঃ নাজমুল (১৯), রিপন (২৬), সবুজ মাঝি (২৮), রাজা মিয়া (২৬), মোঃ হাসান (২৮) ও মেহেদী হাসান (২০)।
পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে তাদের আটক করে আদালতে হাজির করা হলে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে এ সাজা প্রদান করেন।


































