নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৫ আগস্ট ২০২৬

রূপগঞ্জে র‍্যাব-১১-এর মাদকবিরোধী অভিযান, মাদকসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:০৯, ৫ আগস্ট ২০২৬

রূপগঞ্জে র‍্যাব-১১-এর মাদকবিরোধী অভিযান, মাদকসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল পূর্বপাড়া এলাকায় মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ১০২ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১১।

এ সময় মো. ইয়াছিন (২৬) নামে একজনকে আটক করা হয়। র‍্যাবের দাবি, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন।

আটক ব্যক্তির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: