নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির আহ্বায়ক মো. জাহিদুল হক বাঁধন, সদস্য সচিব ইমন মালুম এবং মুখ্য সংগঠক নূর জামাল হাসান। এছাড়াও জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাছের উদ্দিন, সিনিয়র সংগঠক মিনহাজুল আবেদীন বাবলু, দপ্তর সম্পাদক মো. পিয়াল এবং জেলা কমিটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ অনন্তসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জাতীয় যুবশক্তির নেতারা সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন।
এ সময় নারায়ণগঞ্জে যুবসমাজের উন্নয়ন, যুবদের সম্পৃক্ত করে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ, সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, নারায়ণগঞ্জের যুবসমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে জাতীয় যুবশক্তি ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।


































