নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬

ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:৪৩, ৩ আগস্ট ২০২৬

ফতুল্লায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।

সোমবার (৩ আগস্ট) এএসআই (নিরস্ত্র)-এর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত আসামি মনির হোসেন (৩৮)। তিনি ফতুল্লা থানার রঘুনাথপুর এলাকার নেকবর মাতবর রোডের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মনির হোসেন ১০ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি। অভিযান শেষে তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়: