জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবিন বলেছেন, ফতুল্লা থানা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান দোলন ভাই বলেছেন, “ফতুল্লা থানার ছাত্রদলের ৫ মিনিটই যথেষ্ট নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচিত এমপি আব্দুল্লাহ আল আমিন ভাইকে রুখে দিতে।” তার এই বক্তব্যের প্রেক্ষিতে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই।
২০১৩ সালের ২৯ ডিসেম্বরের সেই ঘটনাটি কি আমাদের মনে আছে? সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুভর্তি একটি ট্রাক রেখে পথ অবরুদ্ধ করা হয়েছিল। সেই ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত একটি প্রতীকে পরিণত হয়েছে।
ইতিহাস আমাদের একটি শিক্ষা দেয়—রাজনীতিতে উত্তেজনাপূর্ণ বক্তব্য বা শক্তির প্রদর্শনের চেয়ে সংযম, সহনশীলতা এবং গণতান্ত্রিক আচরণই দীর্ঘমেয়াদে বেশি মর্যাদার।
তাই ছাত্রদল নেতা দোলন ভাইসহ বিএনপির সকল নেতার প্রতি বিনীত আহ্বান, বক্তব্য ও আচরণে রাজনৈতিক শালীনতা বজায় রাখুন। ক্ষমতা কখনোই স্থায়ী নয়। আজ যে রাজনৈতিক সংস্কৃতির চর্চা করা হবে, ভবিষ্যতে সেই সংস্কৃতিরই প্রতিফলন সবার সামনে ফিরে আসতে পারে।
গণতন্ত্রে প্রতিপক্ষকে হুমকি দেওয়া নয়, বরং মতের ভিন্নতাকে সম্মান করা, রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা এবং সর্বোপরি জনগণের রায়কে শ্রদ্ধা করাই হওয়া উচিত আমাদের সবার অঙ্গীকার।


































