নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ আগস্ট ২০২৬

বন্দরে একই পরিবারের ৫ জনকে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫০, ৪ আগস্ট ২০২৬

বন্দরে একই পরিবারের ৫ জনকে  নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের চেইন চুরির অভিযোগকে কেন্দ্র করে এক গৃহপরিচারিকা ও তার চার মেয়েকে প্রায় ৩ ঘণ্টা আটকে রেখে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে বাড়িওয়ালা ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে।

 

ভুক্তভোগী সুফি বেগম বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, তাকে ও তার চার মেয়েকে মারধর করা হয় এবং ছোট মেয়ের আঙুলে ইলেকট্রনিক প্লাস দিয়ে আঘাত করে জোরপূর্বক চুরির স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। এ ঘটনায় ভিডিও ধারণেরও অভিযোগ রয়েছে।

 

অভিযোগকারী পরিবারের দাবি, মামলা প্রত্যাহারের জন্য তাদের বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ দেওয়া হচ্ছে। তবে অভিযুক্তরা স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলেও এলাকাবাসীর দাবি।

 

এ বিষয়ে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। সত্যতা মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও পড়ুন:বন্দরে চুরির অপবাদে একই পরিবারের ৫ জনকে নির্যাতন

সম্পর্কিত বিষয়: