সম্মিলিত প্রচেষ্টায় মাদক দূর করা সম্ভব: ওসি ফতুল্লা
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ মান্নান বলেছেন, সমাজের বিভিন্ন শ্রেণী, পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমাজ থেকে মাদক দূর করা সম্ভব নয়। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি রাজনীতিক, সাংবাদিক এবং জনপ্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বুধবার (১১ মার্চ) বিকেলে ফতুল্লা স্টেশন উকিল বাড়ীর মোড়ে অবস্থিত ক্যালিক্স স্কুলে স্লোগান আয়োজিত ইফতার পূর্ব আলোচনায় তিনি এসববকথা বলেন।
১০:০৬ পিএম, ১১ মার্চ ২০২৬ বুধবার