নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৮ জুলাই ২০২৬

সরকার

সরকার

সরকার

হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

হামের প্রাদুর্ভাব ঠেকাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ: রূপগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে হামের সংক্রমণ উদ্বেগজনকহারে বাড়তে থাকায় সরকার ৬০৪ কোটি টাকা ব্যয়ে টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে তিনি বলেন, গত আট বছর দেশে হামের টিকা কার্যক্রম কার্যত বন্ধ ছিল, ফলে নতুন করে রোগটির ঝুঁকি বেড়েছে। রোববার (২৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত এশিয়া ফার্মা এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মিজেলস বা হামের রোগী অনেক বেড়েছে। আট বছর আগে সর্বশেষ ভ্যাকসিন দেওয়া হয়েছিল। এরপর আর কোনো সরকার এই ভ্যাকসিন দেয়নি। আমরা ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ করেছি। পারচেজ কমিটিও অনুমোদন দিয়েছে। যথাসময়ে ভ্যাকসিন সংগ্রহ করে কার্যক্রম শুরু করা হবে। সংক্রমণ মোকাবিলায় চিকিৎসা প্রস্তুতির কথাও তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, একসময় নিয়মিত টিকাদান কর্মসূচির কারণে দেশে হামের প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। তবে চলতি বছর নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। ৪ জানুয়ারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে হামের রোগী শনাক্ত হওয়ার পর ১০ জানুয়ারি সতর্কতা জারি করা হয়। একই সময় রাজধানীর বস্তি এলাকাগুলোতেও রোগীর সংখ্যা বাড়তে থাকে। তিনি বলেন, ইনশাআল্লাহ, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন হাসপাতালে ওয়ার্ড, আইসিইউ ও ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে। তিনি বলেন, ঢাকার ডিএনসিসি হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জের আটটি ইউনিট এবং উত্তরাঞ্চলের কয়েকটি হাসপাতালে হামের রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ সংকটের কারণে কয়েকটি শিশুমৃত্যুর ঘটনার পর সরকার পাঁচটি নতুন ভেন্টিলেটর পেয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আজ আমরা পাঁচটি ভেন্টিলেটর সংগ্রহ করছি। আগামীকাল সকালে সচিব রাজশাহী যাবেন। তিনি চারটি ভেন্টিলেটর সঙ্গে নিয়ে যাবেন এবং সেখানে স্থাপন করা হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো শিগগিরই আরও ১২টির বেশি ভেন্টিলেটর সরবরাহ করবে, যা হামের সংক্রমণ মোকাবিলায় সরকারের চিকিৎসা সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। হামের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিকা সংগ্রহ, চিকিৎসা অবকাঠামো প্রস্তুত এবং জরুরি স্বাস্থ্যসেবা জোরদার করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

০৯:৪৭ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের  আদেশকে অস্বীকার করছে: নাহিদ

সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ

জাতীয় নাগরিক পাটি এনসিপির আহবায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে জনগণের রায় প্রতিফলিত হয়েছে। ৭০% মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়েছে। বিএনপি নিজেও এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। বিএনপির দলীয় প্রধান গণভোটের প্রচারণায় গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন তারা সংবিধানের দোহাই দিচ্ছেন। সংবিধানের দোহাই দিয়ে তারা গণভোটের আদেশকে অস্বীকার করছে। শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের চাষাড়ায় জেলা পরিষদের ডাক বাংলোতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি। স্বাধীনতার ঘোষক নিয়ে একজন ইউএনও বিতর্কের মধ্যে পড়লেন। যেখানে আমাদের সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক শেখ মুজিবরকে বলা আছে। সেহেতু জিয়াউর রহমানকে কেউ সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বলতে পারে না। তারা তাদের ইচ্ছে মতো সংবিধান কোথাও মানছেন কোথাও মানছেন না। এই দ্বিচারিতা অলরেডি জনগণের সামনে উম্মোচিত হয়েছে। নাহিদ ইসলাম বলেন, আমাদের আহবান থাকবে দ্রুততার সাথে গণভোটের গণরায়কে মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ তৈরী করা। সেখানে সকল সংস্কারগুলো বাস্তবায়ন করা। এর যদি কোন ব্যর্ত্যয় ঘটে, এবং তারা যদি এভাবে সংবিধানের দোহাই দেয় এটা জনগণের কাছে বিশ্বাসযোগ্য হবে না। এটা রাজনৈতিতে আস্থার সংকট তৈরী করবে। তখন এই জিনিস রাজপথে গড়াবে। তাই আমরা বলবো সেই জিনিস যেন রাজপথে না গড়ায় সংসদে সমাধান হয়, এইটার দায়িত্ব সরকারি দলকে নিতে হবে, যেহেতু তারা ম্যাজুরিটিতে আছেন। নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জকে একটি মাফিয়া এলাকা হিসেবে পরিচিত করা হয়েছিল। এখানকার রাজনীতি ও অর্থনীতি নিয়ন্ত্রণ করত বিভিন্ন গডফাদার ও মাফিয়ারা। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই গডফাদার ও মাফিয়ারা পরাজিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ।

০৭:২২ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণ

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তির বসতবাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই পরিবারটির মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হাবিবুল্লা (হবি) (৫০) জানান, একই এলাকার মৃত নূরুল হক গংদের সঙ্গে তার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২৬ মার্চ এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ২৭ মার্চ তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেদিন বিকেলে তদন্তও করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। তিনি আরও জানান, ঘটনার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ঘরের কয়েকটি টিন দা দিয়ে কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। আকস্মিক এই হামলায় তার পরিবারের সদস্যরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মো. মোয়াজ্জেম হোসেন রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

০৫:৩০ পিএম, ২৮ মার্চ ২০২৬ শনিবার

বন্দরে সোনাকান্দা কেল্লা সংলগ্ন সড়কের  সংস্কার কাজে ধীরগতির

বন্দরে সোনাকান্দা কেল্লা সংলগ্ন সড়কের সংস্কার কাজে ধীরগতির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের ঐতিহাসিক সোনাকান্দা কেল্লা জামে মসজিদ সংলগ্ন দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান হতে যাচ্ছে। জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে জনদুর্ভোগের সচিত্র প্রতিবেদন প্রকাশের পর অবশেষে সড়কের সংস্কার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। তবে সংস্কার কাজ শুরু হলেও কাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই স্থানে পূর্বে ৫০নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত ছিল। সিটি করপোরেশনের ১০০ ফুট প্রশস্ত রাস্তার মেগা প্রকল্পে বিদ্যালয় ভবনটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

০৭:৪২ পিএম, ৮ মার্চ ২০২৬ রোববার