নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:১৪, ২১ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক  মোহাম্মদ রায়হান কবির ও পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সিসহ জেলার প্রশাসনিক কর্মকর্তারা।

 

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি, যুবদল, এনসপির নেতৃবৃন্দ, ফায়ার সার্ভিস, গণমাধ্যম সহ বিভিন্ন ব্যবসায়িক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন।

এ সময় মানুষের ঢল নেমে আসে  নারায়ণগঞ্জের চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশের সড়কগুলোতে। মিছিলসহ লাইন ধরে অপেক্ষা করতে দেখা গেছে শহীদ মিনারমুখী মানুষকে। এসময় ভাষার জন্য প্রাণ উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বেদি।

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিতরা ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন মোনাজাত করে বিভিন্ন সংগঠন।