নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ জুলাই ২০২৬

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৫১, ৯ জুলাই ২০২৬

জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ পুলিশ লাইনসের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

 

সভায় জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের ইউনিটের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয় বিষয় তুলে ধরেন। পুলিশ সুপার এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

 

এ সময় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন আড়াইহাজার থানার এসআই (নিঃ) অজিত চন্দ্র বর্মন। শ্রেষ্ঠ এএসআই হন ফতুল্লা থানার এএসআই (নিঃ) মো. আব্দুল হামিদ খান এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে পুরস্কৃত হন ফতুল্লা থানার এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার।

 

এ ছাড়া শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার হিসেবে ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে এসআই (নিঃ) মো. শরীফুল হাসান সম্মাননা লাভ করেন।

 

ক্লুলেস (রহস্যজনক) মামলা উদ্ঘাটনে বিশেষ অবদানের জন্য ফতুল্লা থানার এসআই (নিঃ) মো. রফিক (বিপিএম), এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, এএসআই (নিঃ) মনির হোসেন এবং রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মো. ফজলে রাব্বীকে পুরস্কৃত করা হয়।

 

এছাড়া ভালো কাজের স্বীকৃতি হিসেবে জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই (নিঃ) মো. শরীফ হোসেন, এসআই (নিঃ) আশরাফুল সিকদার, এএসআই (নিঃ) মো. সোহেল চৌধুরী, ওয়াচার কনস্টেবল জাহাঙ্গীর আলম এবং কনস্টেবল তারেক মিয়াকেও সম্মাননা দেওয়া হয়।

 

পরে দুপুর ১২টায় জুন-২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে মামলাগুলোর তদন্ত অগ্রগতি তুলে ধরেন।

 

সভায় র‍্যাব, পিবিআই, সিআইডি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: