নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ সেপ্টেম্বর ২০২৬

নবীগঞ্জ গার্লস স্কুলে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০৯, ৯ জুলাই ২০২৬

নবীগঞ্জ গার্লস স্কুলে শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা পরিষদের এডিপির (৪র্থ কিস্তি) আওতায় উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল থেকে এ উপকরণ বিতরণ করা হয়।

নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ সাইফুদ্দিন আহমেদ আনিসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও শিবানী সরকার ছাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি এবং নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অ্যাডহক কমিটির সভাপতি ইফফাত আরা ইতি।

এ সময় নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সদস্য ফেরদৌস ওয়াহিদ সুমন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র রায়সহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ছাত্রীদের মাঝে স্যানিটারি সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।