নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ জুলাই ২০২৬

বন্দরে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৭:৫১, ৯ জুলাই ২০২৬

বন্দরে ডাকাতির ৭০টি ব্যাটারিসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির ঘটনায় লুট হওয়া ৭০টি ব্যাটারি উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ জানায়, এসআই (নিঃ) ইয়াছিন আরাফাত সঙ্গীয় ফোর্সসহ বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়া এলাকার একটি অটোগ্যারেজে অভিযান চালিয়ে মো. নূর নবী (৩৮) ও আঙ্গুর মিয়া (৫০) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে নগদ ৩ হাজার ৫০০ টাকা, বিভিন্ন কোম্পানির ইজিবাইক, মিশুক ও অটোরিকশার ব্যবহৃত ৭০টি ১২ ভোল্টের ব্যাটারি, যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা এবং একটি সিসিটিভি হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশের দাবি, উদ্ধার হওয়া ব্যাটারিগুলো ডাকাতির ঘটনায় লুট করা মালামাল। এছাড়া জব্দ করা হার্ডডিস্কে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এ ঘটনায় বন্দর থানায় দণ্ডবিধির ৩৯৫, ৩৯৭ ও ৪১২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা রুজুর পর গ্রেপ্তার দুইজনকে বৃহস্পতিবার (৯ জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, ডাকাতি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত বিষয়: