নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:২১, ২৭ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি

“ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব পর্যটন দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারায়ণগঞ্জের পর্যটন সম্ভাবনা, পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন এবং পর্যটন খাতকে আরও আধুনিক ও জনবান্ধব করতে ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জেলার পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন, প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।