নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ৮নং ওয়ার্ডে গত কয়েকদিন যাবত পানি সংকটে ভুগছে কয়েকটি এলাকার মানুষ। পানির সংকট নিয়ে আন্দোলন করে সড়ক অবরোধ কর্মসূচী পর্যন্ত করেছে ভুক্তভোগীরা।
অথচ সরকারি ভাবে ডিপ টিউবওয়েল থাকা সত্বেও পানি না পাওয়ার অভিযোগ করছে এলাকাবাসী, নাসিক ৮নং ওয়ার্ড তাঁতখানা বৌবাজার এলাকায়, আনোয়ার হোসেন ও শাহাবুদ্দিনের বাড়িতে দুটি ডিপ টিউবওয়েল বসানো হয়েছে সাধারণ মানুষের জন্য।
সরেজমিনে গিয়ে দেখা গেছে এই টিউবওয়েল গুলো ব্যবহার হচ্ছে ব্যক্তিগত স্বার্থে।
খোঁজ নিয়ে আরো জানা গেছে, একটি টিউবওয়েল গত আড়াই বছর যাবত শাহাবুদ্দিন তার ভাড়াটিয়া বাড়িতে ব্যবহার করছে, অন্য আরেকটি টিউবওয়েল আনোয়ার হোসেনে'র জায়গায় থাকলেও, আট মাস যাবত ব্যক্তিগত ভাবে ব্যবহার করছে তিনটি পরিবার, এর মধ্যে একজন নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা যুগ্ম আহবায়ক সেচ্ছাসেবকদল ইঞ্জিনিয়ার নূর ইসলাম ও আব্দুল কাসেম।
এবিষয় জাহাঙ্গীর হোসেন স্বাধীন কে মুঠোফোন কল দিলে বলেন, এই টিউবওয়েল টি সকলে ব্যবহার করার জন্য আমরা বসে ছিলাম, একটি সিদ্ধান্ত হয় যে কাসেম সাহেবের বাসার ট্যংকে প্রথম পানি উঠানো হবে পরে বাহিরে তিনটি কলের মাধ্যমে সকলের প্রয়োজন অনুযায়ী পানি নিবে, প্রথমে সবাই রাজি থাকলেও পরে সবাই বলেন, পাইপের মাধ্যমে প্রতিটি বাড়িতে পানির লাইন সংযোগ দিতে হবে যা ছোট মোটর হিসেবে অসম্ভব। তিনি আরও বলেন সরকারি টিউবওয়েল এখনো সবাই যদি পানি নেয় এতে আমার কোনো আপত্তি নেই।
শাহাবুদ্দিনকে মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে যে সরকারি টিউবওয়েল ব্যক্তিগত ভাড়াটিয়া বাড়িতে কেন ব্যবহার করছেন, উত্তরে তিনি বলেন আল্লাহ জানেন, এলাকাবাসীকে পানি দেওয়া হয়না কেন জিজ্ঞেস করলেন, উত্তরে বলেন আমি এসে একটি ব্যবস্তা করবো।
এই ঘটনায় অনুসন্ধান করে দেখা গিয়েছে, বিগত সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পক্ষ থেকে সাবেক কাউন্সিলর রুহুল আমীন মোল্লার মাধ্যমে নাসিক ৮নং ওয়ার্ডে গভীর নলকূপ ৮ টি ডিপ টিউবওয়েল বসানো হয়েছে।
কোন এলাকায় টিউবওয়েল বসানো হয়েছে উল্লেখিত করা হলো। মদিনা বাগ শাওনের বাড়ি, মধুগড় খায়রুজ্জামান স্যার এর বাড়ির পাশে মসজিদে, সৈয়দ পাড়া বীর মুক্তিযোদ্ধা ফরকান সাহেবের মাদ্রাসা, ধনকুন্ডা কেন্দ্রীয় জামে মসজিদ, ভুইঁয়াপড়া হাজী আব্দুর রহমানের বাড়ি, আইলপাড়া জামে মসজিদ, এনায়েতনগর শাহী জামে মসজিদ, নতুন আইলপাড়া আকরাম মিয়া-র বাড়ি সহ মোট ৮ টি টিউবওয়েল বসানো আছে হয়েছে।


































