নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:০২, ১০ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ২৪ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ২৪ ঘন্টার  বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাদকসেবী, পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরাও গ্রেপ্তার হয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ৩ জন মাদক ব্যবসায়ী, ৪০ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ২২ জন, নিয়মিত মামলার আসামি ৪ জন, অন্যান্য আইনে ২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন সদস্য রয়েছেন।

থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্যে জানা যায়, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ৮ জন মাদকসেবী ও ৩ জন পরোয়ানাভুক্ত আসামি।

ফতুল্লা মডেল থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ৩ জন মাদকসেবী, ৩ জন পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার ১ জন আসামি, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্য রয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ৪ জন মাদকসেবী, ৫ জন পরোয়ানাভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্যসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানা পুলিশ ৩ জন মাদকসেবী ও ৫ জন পরোয়ানাভুক্ত আসামিসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে।

সোনারগাঁ থানা পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ১ জন মাদক ব্যবসায়ী, ১৫ জন মাদকসেবী, ২ জন পরোয়ানাভুক্ত আসামি, অন্যান্য ধারায় ১ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১ জন সদস্য রয়েছেন।

রূপগঞ্জ থানা পুলিশ ৫ জন মাদকসেবী ও ২ জন পরোয়ানাভুক্ত আসামিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ ২ জন মাদকসেবী, ২ জন পরোয়ানাভুক্ত আসামি ও নিয়মিত মামলার ৩ জন আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।