নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬

২নং ওর্য়াডে রাস্তা ও ড্রেন র্নিমাণ কাজ পরির্দশনে কাউন্সিলর ইকবাল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৯, ৯ জুলাই ২০২৪

২নং ওর্য়াডে রাস্তা ও ড্রেন র্নিমাণ কাজ পরির্দশনে কাউন্সিলর ইকবাল

নাসিক ২নং ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মান কাজের পরির্দশন করেন নাসিক ২নং ওর্য়াড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।


মঙ্গলবার (৯ জুলাই) সকালে মিজমিজি পশ্চিমপাড়া মাদ্রাসারোডস্থ মোখলেছুর রহমানের বাড়ি থেকে শাখাওয়াত হোসেনের বাড়ি, ২নং ওর্য়াড কাউন্সিলর অফিস থেকে সমাতা গার্ডেন ও পাগলা মতিনের বাড়ি থেকে সওদাগরের বাড়ি পর্যন্ত এ রাস্তা ও ড্রেন নির্মান কাজের পরির্দশন করেন কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন।  

রাস্তা ও ড্রেন নির্মান কাজের পরির্দশন কালে কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থেকে সব সময় সঠিক সেবা দিতে পারি।

এসময় আরো উপস্থিত হাজী জহিরুল ইসলাম, ইসমাইল হোসেন, মাস্টার মহিউদ্দিন ও কাউসার আহম্মেদসহ আরো অনেকে।