নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬

সোনারগাঁয়ে ইউএনও’র ছোঁয়ায় ময়লা ভাগাড় হয়ে গেল ফুলের বাগান

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:২০, ২ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁয়ে ইউএনও’র ছোঁয়ায় ময়লা ভাগাড় হয়ে গেল ফুলের বাগান

সোনারগাঁ উপজেলার জনবহুল ব্যস্ততম গ্রান্ডট্রাক সড়কের মোগরাপাড়া চৌরাস্তা মোড়ের ময়লা আবর্জনার ভাগাড় হয়ে গেছে ফুলের বাগান। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ ও ইউএনও ফারজানা রহমানের ছোঁয়ায় ময়লা আবর্জনার ভাগাড় হয়ে গেল ফুলের বাগান।

সোমবার (২ ডিসেম্বর) সকালে মোগরাপাড়া চৌরাস্তার থানা রোডে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান এই ফুলের বাগান উদ্বোধন করেন। 

জানাযায়, সোনারগাঁ উপজেলার প্রবেশমুখে রাস্তার মাঝে ও দেয়াল ঘেঁষে ফেলা হতো বাজারের ময়লা আবর্জনা। ফলে স্থানটি ছিল নোংরা ও দুর্গন্ধময়। পাশ দিয়ে চলার সময় নাকে রুমাল চলতে হতো পথচারীদের। 

এর আগে উপজেলা প্রসাশন ও সোনারগাঁ পৌরসভার সহযোগিতায় এই ময়লার ভাগাড়টি পরিষ্কারের পর স্বেচ্ছাসেবীরা উদ্যোগে ও ইউএনও ফারজানা রহমানের ছোঁয়ায় ময়লা ভাগাড় হয়ে গেল ফুলের বাগান।