সবাইকে চোখের জলে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন বন্দর উপজেলার আনসার কমান্ডার মোঃ আলমগীর হোসেন (৫০)।
গত শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বন্দর বাজারস্থ তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি.....রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,১ ছেলে ও মেয়েসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ জোহর বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ আদায় করেন বন্দর বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জাকির হোসাইন কাশেমী।
পরে তাকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়। মরহুম আলমগীর হোসেনের জানাজায় অংশ নেন দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, সাবেক জাতীয় ফুটবলার মকবুল হাসান রতন,সমাজ সেবক হাজী খবির আহাম্মদ, ডেইলী নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক আলমগীর আজিজ ইমন, সম্মিলিত নাট্যকর্মী জোটের সহ-সভাপতি মোঃ বাবুল,প্রচার সম্পাদক মোশারফ হোসেনসহ বিভিন্ন স্থান হতে আগত মুসল্লীগণ।


































