নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৩ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় ওয়ান শুটারগান উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:৩১, ৭ মার্চ ২০২৬

ফতুল্লায় ওয়ান শুটারগান উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে এক‌টি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র‍্যাব–১১। 

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১১টার দিকে বুড়িগঙ্গা নদী সংলগ্ন পাগলা বাজার এলাকার বালুরঘাটের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব–১১ সূত্রে জানা যায়, সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই রাতে ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল। এ সময় গোপন সূত্রে তারা খবর পায়, পাগলা বাজার এলাকায় বুড়িগঙ্গা নদীর পাশে একটি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

খবর পাওয়ার পর টহল দল বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি তল্লাশি করা হয়। রাত ১১টার দিকে বালুরঘাটের পশ্চিম পাশ থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।

ব্যাগটির চেইন খুলে ভেতরে একটি কালো রঙের ওয়ান শুটারগান পাওয়া যায়। পরে সেটি জব্দ তালিকার মাধ্যমে উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব–১১ আরও জানায়, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।