নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০২ সেপ্টেম্বর ২০২৬

সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১১:৩৩, ৬ মে ২০২৬

সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোনারগাঁও থানার এসআই (নিঃ) মো. হারুন মিয়ার নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (৫ মে ) রাত সোয়া ৯টার দিকে সোনারগাঁও থানাধীন উত্তর পিরোজপুর এলাকার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে বালুর মাঠে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মো. হুমায়ুন কবির বাদশা (৩৫) ও মো. সেলিম (৪২) নামের দুইজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, তাদের কাছ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ২০ পিস এবং আরেকটি পলিথিনে মোড়ানো ১০ পিসসহ মোট ৩০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন আনুমানিক ৩ গ্রাম) উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণী ১০(ক) ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।