নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে জামপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৩১, ৯ জুলাই ২০২৬

সিদ্ধিরগঞ্জে জামপুর ইউপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রাজনৈতিক মামলার আসামি কামরুজ্জামান (৩৮)কে গ্রেপ্তার করেছে।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. ওয়ালি উল্লাহ ও এএসআই (নিঃ) এস. এম. ইলিয়াসের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তার কামরুজ্জামান সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার গ্রামের বাড়ি সোনারগাঁ উপজেলার মুসারচর এলাকায়। বর্তমানে তিনি ঢাকার ডেমরা এলাকার শান্তিবাগে বসবাস করতেন।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত দুটি মামলা রয়েছে।

 

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: