নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৪ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৩৫, ১৪ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ চারজন সক্রিয় মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৫টার দিকে আদমজী নতুন বাজারের সোনা মিয়া মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (২৯) ও মো. শাহীন (২৭)কে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার ( ১২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের আদর্শনগর মেলার মাঠ সংলগ্ন বালুর মাঠে অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ মো. সাব্বির (২৫) ও মো. জুয়েল হোসেন (২৬)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়: