নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণকারী তিনটি যানবাহন থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে তিনটি হর্ন জব্দ করা হয়।
বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রীমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী সদর উপজেলায় শব্দদূষণকারী তিনটি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং তিনটি হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর আরও জানিয়েছে, নারায়ণগঞ্জে শব্দদূষণসহ পরিবেশ দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


































