নারায়ণগঞ্জের বন্দর থানা পুলিশের অভিযানে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সমিত আহম্মেদ সৈকত (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. জহিরুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ২টা ১৫ মিনিটে অভিযান চালায়।
অভিযানটি বন্দর থানাধীন কামতাল এলাকার ললিত সাধু মোহিনী আশ্রয় কেন্দ্রের উত্তর পাশে মো. নয়ন শেখের বাড়ির সামনে ফাঁকা জায়গায় পরিচালনা করা হয়। এ সময় ১২০ পিস ইয়াবাসহ সমিত আহম্মেদ সৈকতকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার পিসিপিআর যাচাই করে একটি মাদক মামলা পাওয়া গেছে।
মাদকসহ যেকোনো অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।


































