নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে না:গঞ্জে সংবর্ধনা ও আলোচনা সভা

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১৬, ৫ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে না:গঞ্জে সংবর্ধনা ও আলোচনা সভা

জুলাই চেতনায় গড়বো দেশ— সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসন, নারায়ণগঞ্জের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহত জুলাইযোদ্ধাদের বীরত্বপূর্ণ অবদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহিদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে কোনো ধরনের অন্যায়ের সঙ্গে আপস না করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন।

এছাড়াও আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: