নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
বুধবার (৫ আগষ্ট) সকালে দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহীদদের অভিভাবক ও জুলাই যোদ্ধারা। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে আয়োজনকে গিরে সকাল সাড়ে এগারটায় জেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ শিল্প কলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যুদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা করা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জুলাই আন্দোলন এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞবদ্ধ।
এ সময় জেলা পুলিশ সুপার বলেন, জুলাই গণঅভ্যুত্থান যারা জীবন দিয়েছেন তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদের রক্তের প্রতি সম্মান জানিয়ে পুলিশ জনগণের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রায়হান কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সরকারি দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


































