নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৯ জুন ২০২৬

জেলা প্রশাসন

জেলা প্রশাসন

জেলা প্রশাসন

নারায়ণগঞ্জে মহান মে দিবসে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জে মহান মে দিবসে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নারায়ণগঞ্জে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎স্টাফ রিপোর্টার ‎নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, নারায়ণগঞ্জের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ‎ ‎শুক্রবার (১ মে) সকাল ৮টায় নগরীর চাষাড়া এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন, মালিকপক্ষের প্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ‎

১১:১৫ এএম, ১ মে ২০২৬ শুক্রবার

যারা দোকান বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে:  সাখাওয়াত

যারা দোকান বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সাখাওয়াত

যারা দোকান বিক্রি করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: সাখাওয়াত নগরীর চাষাঢ়াস্থ হকার মাকের্ট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আলোচিত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় তিনি হঠাৎ এ মাকের্টটি পরিদর্শনে আসেন। এসময় তিনি মার্কেটের একাধীক দোকানিদের সাথে কথা বলেন। তিনি জানতে চান, এখানে যারা দোকানি রয়েছেন তারা হকার কি না? কিন্তু উত্তরে সবাই বলেন, না। আমরা সবাই ভাড়া নিয়ে দোকান চালাচ্ছি। দোকানিদের এ কথা শুনে রীতিমত অবাক হন নাসিক প্রশাসক সাখাওয়াত। তিনি দোকানিদের বলেন, “এখানে আপনারা থাকতে পারবেন না। সিটি কর্পোরেশন হকারদের পুর্নবাসনের জন্য এ মার্কেট করে দিয়েছে। সেই হকাররাই যদি না থাকে তাহলে এ মার্কেটই থাকবে না।”

১০:৩০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য: রায়হান কবির

পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য: রায়হান কবির

পুষ্টিহীনতা দূর করে সুস্থ ও মেধাবী জাতি গঠনই আমাদের লক্ষ্য: রায়হান কবির পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’ এর সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে নারায়ণগঞ্জে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, মহাখালী, ঢাকা ও সিভিল সার্জন অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মশিউর রহমান।

০৩:২৯ পিএম, ২৯ এপ্রিল ২০২৬ বুধবার

ডিজেলের যে পরিমান মুল্যবৃদ্ধি হয়েছে তাতে মুল্যস্ফৃতি ঘটবে না: না’গঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী

ডিজেলের যে পরিমান মুল্যবৃদ্ধি হয়েছে তাতে মুল্যস্ফৃতি ঘটবে না: না’গঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী

ডিজেলের যে পরিমান মুল্যবৃদ্ধি হয়েছে তাতে মুল্যস্ফৃতি ঘটবে না: না’গঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ডিজেলের যে পরিমান মুল্যবৃদ্ধি হয়েছে তাতে মুল্যস্ফৃতি ঘটবে না। তিনি আরও বলেন, মিল ফ্যাক্টরি এবং বিদ্যুতে বেশি বেশি গ্যাস সরবরাহের জন্য এলএনজি নতুন করে আনার উদ্যোগ জ্বালানি মন্ত্রনালয় নিয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ জিয়া হল প্রাঙ্গনে পাট অধিদপ্তরের উদ্যোগে বহুমূখী পাটপণ্য মেলার উদ্বোধনের পর তিনি এসব কথা বলেন।

০১:৪৪ পিএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

৩০০ শয্যা হাসপাতালে দালাল বিরোধী যৌথ  অভিযান, ৩ জনকে সাজা

৩০০ শয্যা হাসপাতালে দালাল বিরোধী যৌথ অভিযান, ৩ জনকে সাজা

৩০০ শয্যা হাসপাতালে দালাল বিরোধী যৌথ অভিযান, ৩ জনকে সাজা নারায়ণগঞ্জে হাসপাতাল এলাকায় দালালচক্রের বিরুদ্ধে জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম এবং র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার মোঃ আল মাসুদ খান। এ সময় জেলা প্রশাসন, পুলিশ ও র‍্যাবের একটি টিম অংশ নেয়। অভিযান চলাকালে হাসপাতালজুড়ে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি দালালচক্রের নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়। অভিযোগ রয়েছে, চক্রটি রোগীদের কাছ থেকে অর্থের বিনিময়ে চিকিৎসার সিরিয়াল এগিয়ে দেওয়া, বিভ্রান্ত করে উন্নত চিকিৎসার কথা বলে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠানোসহ নানা উপায়ে আর্থিকভাবে লাভবান হয়ে আসছিল। এ ঘটনায় ঘটনাস্থল থেকে মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল ও আঃ মান্নানসহ ৪ জনকে আটক করা হয়।

০৫:০৬ পিএম, ২২ এপ্রিল ২০২৬ বুধবার

লাঙ্গলবন্দে সম্পন্ন হলো দুইদিন ব্যাপী মহাঅষ্টমী স্নানোৎসব

লাঙ্গলবন্দে সম্পন্ন হলো দুইদিন ব্যাপী মহাঅষ্টমী স্নানোৎসব

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঐতিহাসিক লাঙ্গলবন্দে দুইদিনব্যাপী মহা অষ্টমী স্নানোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৫টা ১৭ মিনিটে স্নানের লগ্ন শুরু হয়ে বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর প্রায় ২টা ৫৯ মিনিটে শেষ হয়। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথি উপলক্ষে আদি ব্রহ্মপুত্র নদের তীরে অনুষ্ঠিত এ ধর্মীয় উৎসবে দেশ-বিদেশ থেকে লাখো পুণ্যার্থী অংশ নেন। স্নানোৎসব উপলক্ষে লাঙ্গলবন্দের ২৪টি ঘাটে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। পরিবার-পরিজন নিয়ে অনেকেই দলবদ্ধভাবে পুণ্যস্নানে অংশ নেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এ দিনে ব্রহ্মপুত্র নদে স্নান করলে পাপমোচন হয় এবং পুণ্য লাভ করা যায়। উৎসবকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। স্নান ঘাটগুলোতে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‍্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পাশাপাশি নদীতে নৌ-পুলিশ ও ডুবুরি দল প্রস্তুত ছিল যেকোনো দুর্ঘটনা মোকাবেলায়। পুণ্যার্থীদের সুবিধার্থে ঘাট সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, অস্থায়ী শৌচাগার ও নারীদের জন্য পৃথক পোশাক পরিবর্তন কক্ষসহ বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হয়। এদিকে স্নানোৎসব ঘিরে লাঙ্গলবন্দ এলাকায় বসে ঐতিহ্যবাহী মেলা, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে। দুইদিনব্যাপী এই মহা অষ্টমী স্নানোৎসব শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজক ও প্রশাসন।

০৮:৩৬ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার