ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১৯ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মহানগর সভাপতি মুহাম্মদ আবুল হাশিমের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে মহানগর সভাপতি মুহাম্মদ আবুল হাশিম বলেন, জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জুলাই গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট দুটি দাবি উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম ও অবস্থান সম্পর্কে আলোচনা করা হয়।
তিনি আরও বলেন, “আমরা জেলা প্রশাসককে জানিয়েছি, যেকোনো ন্যায়সঙ্গত কাজে ইসলামী ছাত্র আন্দোলন সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে।”
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক গাজী মুহা. সাইম হোসাইন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ রুহুল আমিন এবং অর্থ ও কল্যাণ সম্পাদক শাহ মুহাম্মদ সগীর।
সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসকের সঙ্গে পারস্পরিক মতবিনিময় হয় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভবিষ্যতে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন উভয় পক্ষ।


































