নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিজের স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে জেলা পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছেন সাঈদ মিয়া এক ব্যক্তি। ৪ আগস্ট তিনি এই আবেদন করেন।
অভিযোগে তিনি স্ত্রী উম্মে সালমা লায়লার বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে প্রশাসনের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
অভিযোগের তথ্যমতে,
গত ২ বছর পূর্বে বন্দর থানার কল্যান্দী এলাকার মৃত মফিজুল ইসলাম ওরফে মোফা মিয়ার মেয়ে উম্মে সালমা লায়লার সাথে একই থানার বন্দর শাহীমসজিদ এলাকার মঞ্জু ঢালীর ছেলে সাঈদ মিয়ার ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়।
সাঈদ মিয়ার অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রী উম্মে সালমা লায়লা বিভিন্ন ছেলেদের সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তোলে। এবং তার স্ত্রী ইয়াবা আসক্ত। রাতে বাসার কাউকে কিছু না বলে বাসার বাহিরে চলে যায়। সকালে বাড়ী ফিরে আসে।
সাঈদ মিয়ার দাবি গত ১১ মে মিথ্যা মামলা দিয়ে তাকে জেল খাটিয়েছে তার স্ত্রী।


































