নারায়ণগঞ্জ বন্দরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা শেষে সংবর্ধনা প্রদান করা হয়।
বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি ও বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন।
অলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ ইং সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্য, দুঃশাসন, দুর্নীতি, গুম, খুন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার সম্মিলিত গণ আন্দোলনের বহিঃপ্রকাশ। তারা গণতন্ত্রের বিকাশ, জনগণের ক্ষমতায়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা আবির আহমেদ চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র; নাইমুর হাসান, আহ্বায়ক, জাতীয় ছাত্র শক্তি; মেহবুব হাসান, গণঅধিকার পরিষদের প্রতিনিধি; এছাড়াও জুলাই যোদ্ধা জুম্মন ও মেহেদী হাসান ইমন প্রমুখ।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন
সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জুলাই যোদ্ধা, শিক্ষার্থী এবং সুধীজন।


































