নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ ১ নম্বর টার্মিনাল ঘাটের ওয়াকওয়েতে ময়লার স্তুপ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৫:২৩, ১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ ১ নম্বর টার্মিনাল ঘাটের ওয়াকওয়েতে ময়লার স্তুপ, দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি

নারায়ণগঞ্জ ১ নম্বর টার্মিনাল ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরবর্তী ওয়াকওয়ের পাশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনার স্তুপ জমে রয়েছে। মাসের পর মাস ধরে এই বর্জ্য অপসারণ না হওয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধে ভোগান্তিতে পড়ছেন পথচারী ও দর্শনার্থীরা।

স্থানীয়দের অভিযোগ, নদীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও এটি হুমকিস্বরূপ। দ্রুত বর্জ্য অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে শীতলক্ষ্যা নদীর তীর ও ওয়াকওয়ের সৌন্দর্য এবং পরিচ্ছন্নতা ফিরিয়ে আনার প্রত্যাশা সবার।