নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সী হাইওয়ে পুলিশে বদলি

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৮:৩৭, ১২ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের এসপি মিজানুর রহমান মুন্সী হাইওয়ে পুলিশে বদলি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়।

 

 

মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর বাড়ি কুমিল্লা জেলায়। তিনি ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনের শুরুতে কক্সবাজারের উখিয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

 

তিনি পিবিআই নোয়াখালী জেলার পুলিশ সুপার এবং সর্বশেষ পঞ্চগড় জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেন। এরপর ২০২৫ সালের ২৯ নভেম্বরে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন। ৯ মাসের মাথায় তার বদলির আদেশ এসেছে।