নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬

কাঁচপুরে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৩:১১, ১৩ আগস্ট ২০২৬

কাঁচপুরে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর বালুরমাঠ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে কাঁচপুর বালুরমাঠ এলাকার একটি ঝোপের ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১-এর একটি বিশেষ দল কাঁচপুর বালুরমাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদকের সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেটি সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‍্যাব-১১-এর ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়: