নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬

বন্দরে নৌযান নোঙর  নিয়ে সংঘর্ষে আহত ৩

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৫, ১৩ আগস্ট ২০২৬

বন্দরে নৌযান নোঙর  নিয়ে সংঘর্ষে আহত ৩

নারায়ণগঞ্জ বন্দরে নৌযান নোঙর করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষ ৩ জন জখম হয়েছে। জখমপ্রাপ্তরা হলো আহতরা হলেন—দেউলী এলাকার মৃত আবদুল মালেকের ছেলে আরিফ হোসেন (৩০), হৃদয় হোসেন (২৫) ও আপন মিয়া (২৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।  বৃহস্পতিবার (১৩ আগস্ট)  সকালে নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বক্তারকান্দী এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আরিফ হোসেন বাদী হয়ে ডকইয়ার্ড মালিক ইমনসহ ৬ জন হামলাকারি নাম উল্লেখ্য করে বন্দর থানায় এঅভিযোগ দায়ের করে।

অভিযোগ ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বক্তারকান্দী জেলেপাড়া ঘাটে শীতলক্ষ্যা নদীতে দীর্ঘদিন ধরে এলাকার সর্বসাধারণ গোসল ও দৈনন্দিন গৃহস্থালি কাজকর্ম করে আসছেন। কিন্তু ঘাটের  নিকটে গড়ে ওঠা একটি বেসরকারি ডকইয়ার্ডের কারণে স্থানীয়দের  কাজকর্মে প্রতিনিয়ত বিঘ্ন ঘটছে।
অভিযোগের বাদী আরিফ হোসেন জানান, বৃহস্পতিবার সকালে তিনি নদীর ঘাটে গোসল করতে যান। এ সময় ডকইয়ার্ডে মেরামতের জন্য আসা একটি নৌযান পজিশন নেওয়ার সময়  তার শরীরের ওপর এসে লাগে। তিনি বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানালে ডকইয়ার্ডের মালিক ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার ভাই হৃদয় ও আপন এগিয়ে এলে তাদেরকে মারধর করা হয়।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি  তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত বিষয়: