নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৩ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২৩:২৮, ১২ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার আরও তিন আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

 

বুধবার (১২ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পৃথক এসব অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নারী ও শিশু অপহরণ মামলায় ফাতেমা আক্তার তানিয়া (৩০) ও জাহাঙ্গীর আলম (২৮)কে গ্রেপ্তার করা হয়।

 

অপর এক অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক মামলার আসামি রাফেল (৪০), মো. তারেক (২০) ও মেহেদী (২৪)কে গ্রেপ্তার করা হয়। এছাড়া আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত আসামি ফাহিম (২২)কেও গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশের তথ্য অনুযায়ী, ফাতেমা আক্তার তানিয়া ও জাহাঙ্গীর আলম নারী ও শিশু অপহরণ মামলার আসামি। রাফেল, তারেক ও মেহেদীর বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলা রয়েছে। অপরদিকে ফাহিমের বিরুদ্ধে আদালতের সিআর ওয়ারেন্ট রয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।