নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের অভিযানে ১৮৩ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার তারাবো পৌরসভার বরাবো এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাকপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন (৫৫) এবং চাঁদপুরের মতলব উপজেলার কলাকান্দা গ্রামের বাসিন্দা রাসেল (৩৫)। তাঁরা দুজনই বর্তমানে বরাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, রূপগঞ্জ থাকার এএসআই হাফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রাতে বরাবো এলাকায় অভিযান অভিযান চালিয়ে ১৮৩ বোতল এসকাফ উদ্ধারসহ ওই দুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
সেইসাথে,মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।


































