নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৮ জুলাই ২০২৬

খোরশেদের নেতৃত্বে সাবেক মহানগর যুবদল নেতাকর্মীদের বৃক্ষরোপণ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৬, ৮ জুলাই ২০২৬

খোরশেদের নেতৃত্বে সাবেক মহানগর যুবদল নেতাকর্মীদের বৃক্ষরোপণ 


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে দুই মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

বুধবার (৮ জুলাই) নারায়ণগঞ্জ মহানগরের ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে চৌধুরী বাড়ি আদর্শ বাজার এলাকায় নিম, আম, কাঁঠাল ও পেয়ারাসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজউদ্দিন মন্তু, সাবেক সহ-সভাপতি নুরুল হক চৌধুরী দিপু, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা, সুমন ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তারেক রহমান ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগরের প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, “আমরা কাঠ বা সৌন্দর্যবর্ধনের গাছের পরিবর্তে পরিবেশবান্ধব নিম ও বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণ করছি, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা, মানুষের উপকার এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা যায়।”

এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাহারউদ্দিন, জসিম, খালেদ, নুরুল্লাহ খন্দকার, আলী নওশাদ তুষার, রানা মুন্সী, মুসা মিয়া, মিঠু, মিজানুর রহমান, মোমেন, নুরুল আলম, কামরুল ইসলাম, রাসেল আহম্মেদ মনির, আক্তার হোসেন জাহিদ, মহিউদ্দিন, কুতুবউদ্দিন, জামাল হোসেন, ওসমান গনি, ইসলাম মিয়া, মাহফুজুর রহমান বিল্লাল, গাজী খোকন, জুলহাস, মিজানসহ স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

সম্পর্কিত বিষয়: