ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার ২০২৭-২৮ সেশনের ৯ সদস্যবিশিষ্ট আংশিক নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব রুবেল হোসাইনকে সভাপতি এবং সাইফুল ইসলাম শুভকে সেক্রেটারি করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা ইউনিয়ন শাখার “মজলিশে শুরা অধিবেশন” অনুষ্ঠিত হয়। শাখার সভাপতি আলহাজ্ব রুবেল হোসাইনের সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি সাইফুল ইসলাম শুভর সঞ্চালনায় অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি প্রিন্সিপাল সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান।
অধিবেশন শেষে ফতুল্লা ইউনিয়ন শাখার চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্বশীলরা হলেন-সভাপতি: আলহাজ্ব রুবেল হোসাইন, সহ-সভাপতি: সোহেল আরমান, জহিরুল ইসলাম, শহিদুল ইসলাম রিপন, মিজানুর রহমান, সেক্রেটারি: সাইফুল ইসলাম শুভ, জয়েন্ট সেক্রেটারি: কাউছার আলী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক: রিয়াজুল ইসলাম
পরে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি প্রিন্সিপাল সুলতান মাহমুদ।


































