নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩০ আগস্ট ২০২৬

১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে বন্দরে জামায়াতের লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৪, ২৯ আগস্ট ২০২৬

১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে  বন্দরে জামায়াতের লিফলেট বিতরণ

১১ দলীয় ঐক্য ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানা শাখার নেতাকর্মীরা।

 

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে বন্দর থানার সোনাকান্দাসহ বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গণভোটের গণরায়, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে এ প্রচারণা চালানো হচ্ছে।

 

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার সেক্রেটারি মো. হাফিজুর রহমান, বন্দর থানা শাখার আমির খোরশেদ আলম ফারুক, বন্দর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. আরিফুর রহমান, প্রচার বিভাগের দায়িত্বশীল হাজী শাহীন, যুব বিভাগের সভাপতি অ্যাডভোকেট শাহ আলম শাহীন এবং ছাত্রশিবিরের বন্দর উপজেলা শাখার সভাপতি আসাদুল ইসলামসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা।

 

আয়োজকরা জানান, ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের গাড়িবহর নারায়ণগঞ্জ অতিক্রম করবে। এ সময় চিটাগাং রোড এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

তাদের দাবি অনুযায়ী, ওই পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

সম্পর্কিত বিষয়: