নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৪ সেপ্টেম্বর ২০২৬

৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে সদর থানা জামায়াতের লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০২, ৩ সেপ্টেম্বর ২০২৬

৫ সেপ্টেম্বরের লং মার্চ সফল করতে  সদর থানা জামায়াতের লিফলেট বিতরণ

আগামী ৫ সেপ্টেম্বরের লং মার্চ কর্মসূচি সফল করার লক্ষ্যে ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বাদ আসর নারায়ণগঞ্জ সদর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে লিফলেট বিতরণ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর আবদুল জব্বার বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। অবিলম্বে শাক-সবজি, মাছ-মাংসসহ সকল জরুরি পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।

 

তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবক্ষয় ও নারায়ণগঞ্জসহ সারা দেশে মাদক ও ছিনতাই বৃদ্ধির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সংসদ ভবনের সামনে শিক্ষক নিহতের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, যাতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়। একই সাথে তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের বৈদেশীক হস্তক্ষেপের প্রতিবাদ জানান এবং সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

এসময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, কর্ম পরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক, মহানগরী প্রচার ও মিডিয়া দায়িত্বশীল হাফেজ আব্দুল মোমিন, থানা আমীর এড. আক্তার হোসেন সহ কর্মসূচিতে উপস্থিত জামায়াত নেতৃবৃন্দ সদর থানা এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং লং মার্চ সফল করতে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানান।

সম্পর্কিত বিষয়: