নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ সেপ্টেম্বর ২০২৬

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবদুল জব্বারের

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৯, ৮ সেপ্টেম্বর ২০২৬

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আবদুল জব্বারের

দেশ ও ইসলামি মূল্যবোধ রক্ষার স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া এবং ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মাওলানা আবদুল জব্বার।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

 

মাওলানা আবদুল জব্বার বলেন, ইসলাম, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং আলেম সমাজের ওপর কোনো ধরনের আঘাত এলে সচেতন মুসলমানদের নীরব থাকার সুযোগ নেই।

 

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইতিহাসে বিভিন্ন সময়ে ইসলামবিরোধী শক্তি সত্যের কণ্ঠকে স্তব্ধ করতে নানা ধরনের ষড়যন্ত্র করেছে। তবে ঈমানি শক্তি ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে অন্যায়-অবিচারের মোকাবিলা করা সম্ভব হয়েছে। বর্তমান সময়েও ইসলাম, মাদরাসা শিক্ষা ও ধর্মীয় ঐতিহ্যকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে তিনি দাবি করেন। এসব বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

 

তিনি আরও বলেন, আলেম-ওলামা ও শান্তিকামী জনগণ সবসময় দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পক্ষে। তবে শান্তিকামী মানুষকে উসকানি দেওয়া কিংবা আলেম সমাজকে অন্যায্যভাবে হয়রানি করার কোনো অপচেষ্টা চালানো হলে তা মেনে নেওয়া হবে না।

 

দেশের শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান মাওলানা আবদুল জব্বার।

 

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ ও হেদায়েত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তিনি।

 

এ সময় তিনি সমাজের সর্বস্তরে ইসলামের মহান আদর্শ ছড়িয়ে দেওয়া এবং প্রতিকূল পরিস্থিতিতেও সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

সম্পর্কিত বিষয়: