নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে জামায়াতের দাওয়াতি গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১২, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে জামায়াতের দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ পক্ষ উপলক্ষে সিদ্ধিরগঞ্জে নিবিড় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৩ সেপ্টেম্বর) বাদ আসর সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার ১ নম্বর ওয়ার্ডের টিসি রোড, তালতলা ক্লাব ও আব্দুল্লাহ আলী পুল সহ আশেপাশে এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়।

​গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ ও কার্যক্রম পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। কর্মসূচি চলাকালে তিনি স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং গণসংযোগ পক্ষের নানা লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

​এ সময় কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর কফিল আহমেদ এবং থানা সেক্রেটারি সাইফুল ইসলাম রনিসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।