নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:১২, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ পক্ষের অংশ হিসেবে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়াসহ আশপাশের এলাকায় নিবিড় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাদ আসর শহরের চাষাঢ়া, মিশনপাড়া, আমলাপাড়া ও ডন চেম্বারসহ নিকটস্থ এলাকাগুলোতে এ কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী।

 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বস্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। গণসংযোগকালে তিনি স্থানীয় এলাকাবাসী, ব্যবসায়ী ও পথচারীদের সাথে কুশল বিনিময় করেন এবং মাসব্যাপী দাওয়াতি গণসংযোগ পক্ষের নানা লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী নায়েবে আমীর আবদুল কাইয়ুম, মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, জামায়াত নেতা নজরুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

সম্পর্কিত বিষয়: