নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ অক্টোবর ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াত

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৪:৩৫, ৩ অক্টোবর ২০২৬

ইসলামী ছাত্র আন্দোলনের দুই দিনব্যাপী কর্মী তারবিয়াত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের প্রশিক্ষণ বিভাগের উদ্যোগে নগর সভাপতি মুহাম্মদ আবুল হাশিম এর সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুহা আবরারুল করিম এর সঞ্চালনায় দুই দিনব্যাপী কর্মী তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতি ও শুক্রবার ( ১ ও ২ অক্টোবর) নগর কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দুই দিনব্যাপী কর্মী তারবিয়াতে সংগঠনের কর্মীদের আদর্শিক, নৈতিক ও সাংগঠনিক উন্নয়ন, দায়িত্বশীলতা, নেতৃত্বের গুণাবলি, দক্ষতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মীদের নিয়মিত জ্ঞানচর্চা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের যোগ্যতা বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে আলোচনা রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম খলিল, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ আশিকুল ইসলাম, কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহা. আনোয়ার হোসাইন, কেন্দ্রীয় দক্ষতা ও বিতর্ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মুহা. মেহেদী হাসান এবং কেন্দ্রীয় শুরা সদস্য এইচ এম শাহীন আদনান।ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মাওলানা মুহা দ্বীন ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম। 

বক্তারা কর্মীদের ব্যক্তিগত জীবন ও সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা, দায়িত্ববোধ, সময়ের সঠিক ব্যবহার, জ্ঞানার্জন ও দক্ষতা বৃদ্ধির প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশিক্ষণ ও তারবিয়াতের গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের প্রশিক্ষণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মহানগরের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর, সাংগঠনিক সম্পাদক মুহা মেহেদী হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। দুই দিনের এ কর্মী তারবিয়াতের মাধ্যমে কর্মীদের সাংগঠনিক ও প্রশিক্ষণমূলক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সম্পর্কিত বিষয়: