নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২১ নভেম্বর ২০২৬

সদর থানা এনসিপির আহ্বায়ক ইব্রাহিম সদস্য সচিব জাহিদুল হক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৬, ২১ নভেম্বর ২০২৬

সদর থানা এনসিপির আহ্বায়ক ইব্রাহিম  সদস্য সচিব জাহিদুল হক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন সদর থানা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন মাসের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তারিখে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটিতে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক খান ইব্রাহিম আদহামকে আহ্বায়ক এবং জাহিদুল হককে সদস্য সচিব করা হয়েছে।

 

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহিবুর রহমান ও শোয়াইব আলম, যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সল মোল্লা ও মোঃ বাধন ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ, যুগ্ম সদস্য সচিব কাজী ইশায়াত কায়েস ও রাকিব হোসেন এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাসেল।

এ ছাড়া সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়ের আহমেদ আলভী, হৃদয় ভদ্র, মোঃ রিফাত ও জাকারিয়া হোসাইন সজল।

 

দলীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহিনা ইসলাম মুক্তি এবং সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরীর অনুমোদনে কমিটিটি কার্যকর করা হয়েছে। 

 

নবগঠিত এ কমিটির নেতাকর্মীরা সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সম্পর্কিত বিষয়: